ঈষাণিকা ভোরাই :
জঙ্গলমহলের ফলাফল নিয়ে উদ্বিগ্ন তৃণমূল নেতৃত্ব। এত উন্নয়নের পরেও এমন ফল কেন ? খোঁজ খবর করতে পশ্চিম মেদিনীপুর গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের ফেডারেশন হলে বৈঠক করেন তিনি। মূলত: গড়বেতা-২, কেশিয়াড়ি ও খড়গপুর গ্রামীণ এলাকার তৃণমূল নেতৃত্বের সঙ্গেই বৈঠক করেন তিনি। সূত্রের খবর, বৈঠকে তিনি নিজের ক্ষোভ উগরে দেন জেলা নেতৃত্বের কাছে। এই এলাকায় বিজেপি-র উত্থান যেমন কপালে ভাঁজ ফেলেছে তৃণমূল রাজ্য নেতৃত্বের, পাশাপাশি নেতৃত্বের এটাও মনে হয়েছে পঞ্চায়েতে প্রার্থী বাছাইয়ে জেলা নেতাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই বিজেপি লাভ করেছে। খবরে প্রকাশ, ঝাড়গ্রাম জেলার ফল নিয়ে জেলার কার্যকরী সভাপতি অজিত মাইতির জবাবদিহি চান সুব্রত বক্সী। কিছুদিনের মধ্যেই তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন জঙ্গলমহলে। তার আগেই জেলার পরিস্থিতি বুঝে নিতে চাইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news