Breaking News
Home / TRENDING / পুরুলিয়ায় বজরং নেতার জেল হেফাজত, বনধের চেহারা এলাকায়, পুলিশের টহল

পুরুলিয়ায় বজরং নেতার জেল হেফাজত, বনধের চেহারা এলাকায়, পুলিশের টহল

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, :
রামনবমীর মিছিল সংক্রান্ত মামলায় বজরং দলের নেতা গৌরব সিংহকে গ্রেফতারের প্রতিবাদে পুরুলিয়া শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নডিহায় উত্তেজনা থামাতে লাঠি চার্জ করতে হয় পুলিশকে। পুলিশের লাঠির আঘাতে এবং ছুটে পালাতে গিয়ে জখম এক শিশু সহ ৪ জন। সোমবার, বিকেল থেকে অচল হয়ে পড়ে পুরুলিয়ার পরিবহন ব্যবস্থা। দফায় দফায় বিশাল সংখ্যক বজরং দলের সদস্য ও সমর্থকরা থানা পুরুলিয়া সদর থানা ঘেরাও করে। সামনেই পোস্ট অফিস মোড়ে অবরোধ করেন তাঁরা। এই ঘটনায় উত্তেজনা এতটাই ছড়িয়ে পড়ে যে দোকান পাট বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকাল থেকেই পুরুলিয়া জেলা আদালত চত্বর দখল নেয় বিশাল পুলিশ বাহিনী। আদালত চত্ত্বরে উপস্থিত ছিল বজরং দলের সদস্য সমর্থকরা। ত্রি-স্তরের পুলিশের বলয়ের মধ্যে সকালে আদালতে নিয়ে যাওয়া হয় গ্রেফতার হওয়া বজরং দলের প্রভাবশালি সদস্য গৌরবকে। বিচারক তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। গৌরবকে কড়া পুলিশি প্রহরায় আদালত চত্বর থেকে নিয়ে যাওয়ার পর থেকেই উত্তেজিত কয়েক হাজার বজরং দলের সদস্য সমর্থকরা পুরুলিয়া শহরে ‘জয় শ্রীরাম’স্লোগান দিতে দিতে বনধ পালন করতে দোকানদার ও ব্যবসায়ীদের অনুরোধ করেন। কিছুটা ফলে সকাল থেকেই দোকান-পাট বন্ধ হয়ে যায় পুরুলিয়া শহরে। প্রভাব পড়ে সড়ক পথের পরিবহন ব্যবস্থায়। পুরুলিয়া শহরে সশস্ত্র পুলিশি টহল জারি রয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *