চ্যানেল হিন্দুস্থান, নিউস ডেস্ক-
আজ বাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিশাল সভায় শাসকদলকে আক্রমণ, অন্যদিকে আলিপুরদুয়ারের মুখ্যমন্ত্রীর তোপ, জমে উঠেছে রাজ্য-রাজনীতি। তাতে বাদ গেলেন না, বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নদীয়ার সভার পর, সাংবাদিকদের সামনে সরব শাসকদলের বিরুদ্ধে।
শুভেন্দুর দাবি, “তৃণমূল নেতাদের ৭৫ শতাংশ চুরির টাকা, কালীঘাটে জমা হয়। লক্ষ্য লক্ষ্য ১০০দিনের টাকা আত্মসাদ করেছে রাজ্য সরকার, আর তার পরিবর্তে দাবি করেন কেন্দ্র সরকার দিচ্ছে না টাকা।” তিনি আরও বলেন,” আমি সব তালিকা তৈরী করে যেখানে জমা দেওয়ার দিয়েছি। তদন্ত শুরু হবে। ১০ হাজার চোর ধরা পড়বে।তাতে পঞ্চায়েত প্রধান,নেতা এমনকী সরকারি আধিকারিকরাও আছে। ”
আর এই ১০০দিনের টাকা লুটকে রাজ্যের সব থেকে ‘বড়ো দুর্নীতি’ হিসেবেও অভিহিত করেছেন, বিরোধী দলনেতা। এদিন আরো এক বিস্ফোরক তথ্য দেন তিনি, মিডডে মিলের সুদের টাকা নিয়ে রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানের খরচ করেন, আর সেরূপ আজকের আলিপুরদুয়ারের জনসভাজ প্রায় ২-৫কোটি টাকা খরচ করে প্রতি অনুষ্ঠানে।
এমনকি ‘দুয়ারে সরকার’- নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি তিনি। ‘দিদির দূত’ এর পরিবর্তে ‘দিদির ভুত’ উপস্থিত হচ্ছে গ্রামে গ্রামে, আর মানুষের টাকা লুট করে নিজেদের পকেট ভর্তি করছে।
বাদ যায়নি, ত্রিপুরা ও মেঘালয়ের ভোটের ভবিষৎবাণী করেন -‘খালি হাতে যাবে , আর খালি হাতে ফিরবে তৃণমূল কংগ্রেস’। আর এরাজ্যে পঞ্চায়েত ভোটে ভালো ফলাফল করবে বিজেপি, তাও বললেন শুভেন্দু।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news