Breaking News
Home / TRENDING / অভিযোগ অস্বীকার সুভাষের, তবু বিক্ষোভ, থানায় অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

অভিযোগ অস্বীকার সুভাষের, তবু বিক্ষোভ, থানায় অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা:

গতকাল বিধাননগর পুরনিগমের মেয়র সব্যসাচী দত্ত তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন, আজ সেই অভিযোগকে চক্রান্ত বলে উড়িয়ে দেন এলাকার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সুভাষ বোস। ‘সব্যসাচী ব্যর্থ মেয়র’ বলেও শুক্রবার তোপ দাগেন সুভাষ। তথাপি গতকালকের অভিযোগের পর আজ তাঁর ওয়ার্ডে বিক্ষোভ দেখাল পুরনিগমের একদল অস্থায়ী কর্মী। তাঁদের অভিযোগ, কাউন্সিলর তাঁদের কাছ থেকে ২০০০ টাকা করে কাটমানি নিয়েছেন।

এদিন সুভাষ বোসের ওয়ার্ডে বিক্ষোভ দেখানো অস্থায়ী কর্মীরা অভিযোগ করেন, বেশ কয়েক মাস তাঁরা সুভাষবাবুকে কাটমানি দিলেও পরে তা দিতে অস্বীকার করেন, এরপরেই তাঁদের কাজ থেকে ছাড়িয়ে দেয় কাউন্সিলর। বিধাননগর পুরনিগমের ৬ নং ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে তাঁরা বিমানবন্দর থানায় অভিযো দায়ের করেছেন বলেও জানা গিয়েছে। যদিও এসব অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন সুভাষ বোস। তিনি বলেন, অভিযোগ প্রমাণ করতে পারলে পদত্যাগ করব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *