Breaking News
Home / TRENDING / পাএসায়রে ছাত্রের মৃত্যুতে পথে নামলেন পড়ুয়ারা

পাএসায়রে ছাত্রের মৃত্যুতে পথে নামলেন পড়ুয়ারা

নিজস্ব সংবাদদাতা। বাঁকুড়া: নিরীহ ছাত্রের উপর পুলিশের গুলি চালনার প্রতিবাদ জানিয়ে এবার পঠন পাঠন বন্ধ রেখে আন্দোলনে নামলো বাঁকুড়ার পাত্রসায়রের কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। এদিন তারা কালো পতাকা ও কালো ব্যাজ পরে স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবী, পুলিশের কাছ থেকে উপযুক্ত জবাব না পাওয়া পর্যন্ত তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে।

উল্লেখ্য, শনিবার তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী পাত্রসায়রে দলীয় কর্মসূচী সেরে ফেরার পর পাত্রসায়রের কাঁকরডাঙ্গা মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন অষ্টম শ্রেণীতে পাঠরত সৌমেন বাউরী নামে এক ছাত্র সহ তিন জন। রাতেই বছর তেরোর এ ছাত্র সৌমেন বাউরী, তাপস বাউরী ও টুলু খাঁকে গুরুতর আহত অবস্থায় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। এই ঘটনার পর আহতদের বিজেপি তাদের সমর্থক দাবী করে পুলিশের গুলি চালনার অভিযোগ তোলে।

বিজেপির তরফে দলীয়ভাবে রবিবার দিনভর আন্দোলনের পর সোমবার সকাল থেকে আহত ছাত্র সৌমেন বাউরী সহপাঠী, বন্ধুরা কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পুলিশের গুলি চালনার ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্দোলন শুরু করেছে। ছাত্র ছাত্রীদের এই আন্দোলনকে শিক্ষকরাও সমর্থণ জানিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *