ওয়েব ডেস্ক:
তাঁর অস্ত্রেই তাঁকে বধ। বিধানসভায় এমন দৃশ্যই দেখা গেল সোমবার। বাম-কংগ্রেস বিধায়করা স্লোগান তুলল, ‘কাটমানি মানে সিএম’। প্রশ্ন উঠল, মুখ্যমন্ত্রীর ছবি বিক্রির বিরাট টাকাও তো কাটমানি, সেই টাকা কে ফেরত দেবে?
রাজ্যের সবচেয়ে আলোচিত বিষয় কাটমানি ইস্যুতে এদিন রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা ভবন। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বাম ও কংগ্রেস বিধায়করা। ‘কাটমানি মানে সিএম’ স্লোগান দিতে থাকেন তাঁরা। পাশপাশি প্রত্যেকের হাতে ছিল প্ল্যাকার্ড। তাতেও একই কথা লেখা। প্রসঙ্গটি প্রথম তোলেন বিধায়ক আলি ইমরান।
বিরোধীদের বক্তব্য, শাসক দলের সব নেতাকেই কাটমানি ফেরত দিতে হবে। কারণ নিচু তলার নেতারা ২৫ শতাংশ নিয়েছে, সেখানে রাঘববোয়ালরা নিয়েছেন ৭৫ শতাংশ। বাম-কংগ্রেসের কটাক্ষ, শুধু ২৫ ফেরত দিলে হবে না। ৭৫:২৫ অনুপাতেই কাটমানি ফেরত দিতে হবে।
উল্লেখ্য, এইসঙ্গে বিরোধীদের হাতে ছিল একটি বিশেষ প্ল্যাকার্ড। যেখানে বড় বড় অক্ষরে লেখা–“১ কোটি ৮৬ লক্ষ টাকায় ছবি বিক্রি, সেই কাটমানি কে ফেরত দেবে?” এই ইস্যুতে শ্বেতপত্র প্রকাশের দাবিও তোলেন বিরোধীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news