নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
স্কুল চলাকালীন অজানা গ্যাসে অসুস্থ প্রায় ১৫ জন ছাত্র ছাত্রী। ঘটনাটি মেদিনীপুর এর বিবেকানন্দ শিক্ষা নিকেতন ঘটে। পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুরের বিবেকানন্দ শিক্ষা নিকেতনে বৃহস্পতিবার স্কুলের শুরু থেকেই কয়েকজন ছাত্রছাত্রী ক্লাসে এক ঝাঁঝালো গ্যাসের গন্ধ পাচ্ছে বলে দাবি করে। প্রথমে স্কুল কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব না দিলেও দুপুর নাগাদ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে টনক নড়ে স্কুলের। ৮-৯ জন অসুস্থ ছাত্র ছাত্রীকে অসুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ৬ জন ভর্তি রয়েছে। এরা প্রত্যেকেই অষ্টম শ্রেণির ছাত্র ছাত্রী। স্কুল কর্তৃপক্ষে বক্তব্য, প্রায় ১৫ জনের মতো কম বেশি অসুস্থ। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় স্কুলে। ঘটনাস্থলে মেডিকেল টিম।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news