নিজস্ব প্রতিনিধি।
নিজের শরীর ‘ব্যবহার’ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান প্রবাদপ্রতীম চলচ্চিত্র নির্দেশক স্টিভেন স্পিলবার্গের (Stephen Spielberg) কন্যা মিকেলা। সেই জন্যই তিনি প্রাপ্তবয়স্কদের জন্য বেশ কিছু ভিডিও তৈরি করছেন যাতে মুখ্য চরিত্রে থাকবেন তিনি নিজে। পর্ণ স্টার হতে চাওয়া মিকেলা বলেন যৌনতা নিয়ে এখনও মানুষের মধ্যে অজস্র ট্যাবু আছে। এই ট্যাবুগুলিকে ভাঙা দরকার। সেই জন্যই তিনি এমন কাজ বেছে নিয়েছেন যেটা করতে তারও ভাল লাগবে আর মানুষও ‘সন্তুষ্ট’ হবেন।
মিকেলার মতে নিজের শরীর ব্যবহার করে অর্থ রোজগারের মধ্যে লজ্জার কিছু নেই। কিন্তু তাঁর অভিভাবকরা কীভাবে নিয়েছিলেন তাঁর এই সিদ্ধান্ত ? প্রশ্নের জবাবে মিকেলা বলেন, তাঁরা মেয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত। কিন্তু মেয়ের জন্য লজ্জিত নন। এর আগে পর্ণ হাবে সুগার স্টার নামে একটি ভিডিও আপলোড করেন তিনি। কিন্তু সেক্স ওয়ার্কার-এর লাইসেন্স না থাকায় সেটি সরিয়ে নিতে বাধ্য হন। আপাতত সেই লাইসেন্সের জন্য অপেক্ষা করছেন মিকেলা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news