Breaking News
Home / TRENDING / আজ আমি হিন্দু বলে লজ্জিত, পার্ক সার্কাসে বললেন নাট্য কর্মী রসিকা আগাসে

আজ আমি হিন্দু বলে লজ্জিত, পার্ক সার্কাসে বললেন নাট্য কর্মী রসিকা আগাসে

নিজস্ব প্রতিনিধি।

‘ম্যায় হিন্দু হু, অর ম্যায় শরমিন্দা হু । আমি হিন্দু আর আমি লজ্জিত। আমি লজ্জিত যে এখন যাকে হিন্দু রাষ্ট্র বলা হচ্ছে সেই দেশে দাবি অধিকারের জন্য মুসলমানদের এভাবে রাস্তায় বসতে হচ্ছে।‘ বৃহস্পতিবার কলকাতার পার্ক সার্কাস ময়দানে নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলনকারীদের রাজেশ যোশীর লেখা কবিতা উদ্ধৃত করে নাগরিকত্ব আইনের তীব্র বিরোধিতা জানালেন থিয়েটার কর্মী রশিকা আগাসে (Rashika Agashe)।

কলকাতার এক থিয়েটার ওয়ার্কশপে যোগ দিতে আসা রশিকা এইদিন পার্ক সার্কাসে (Park Circus) চলে আসেন আন্দোনকারীদের সঙ্গে কথা বলতে। তিনি বলেন বারো বছর আগে যখন তিনি তাঁর অভিনেতা জিশান আয়ুবকে বিয়ে করেন তার পর থেকে অনেক পাল্টে গিয়েছে দেশ। সেই সময় এটা ভাবতে হত না যে এক হিন্দু এক মুসলিমকে বিয়ে করছে। কিন্তু এখন সেকথা ভাবতে হয়। তিনি হিন্দু হয়ে এর জন্য লজ্জিত। তিনি একজন মানুষ হিসাবে এর জন্য লজ্জিত। ন্যাশনাল স্কুল অফ ড্রামা-এর ছাত্রী রসিকা ‘মেরে পেয়ারে প্রাইম মিনিস্টার’ নামে একটি সিনেমায় অভিনয় করেন কিছুদিন আগে। সেখানে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। কিছুদিন আগে পার্ক সার্কাস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে তাঁর স্বামী জিশান আয়ুব নাগরিকত্ব বিরোধী আইন নিয়ে সভা করেন। বৃহস্পতিবার পার্ক সার্কাসে দাঁড়িয়ে রসিকা বলেন, মুসলমানরা একা নন। হিন্দুরাও এই লড়াইয়ে তাঁদের পাশে আছে। হিন্দু হোক বা মুসলমান নিজেদের নাগরিকত্ব প্রমাণে কেউ কাগজ দেখাবে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *