Breaking News
Home / TRENDING / রাজ্য পরিবহণ দফতরে কার্যত ছাটাইয়ের প্রস্তুতি, গুঞ্জন নবান্নে

রাজ্য পরিবহণ দফতরে কার্যত ছাটাইয়ের প্রস্তুতি, গুঞ্জন নবান্নে

ওয়েব ডেস্ক:

নবান্ন সূত্রে খবর, সরকারের পরিবহণ দফতরে তৈরি হয়েছে উদ্বৃত্ত কর্মচারীদের এক বিশাল তালিকা। তাঁদের সকলকেই স্বেচ্ছা অবসর নেওয়ার জন্য বলা হবে। শোনা যাচ্ছে, সুবিধা তেমন কিছু মিলবে না। যতটুকু না দিলেই নয়, ততটুকুই পাবেন কর্মীরা। আরও শোনা গেল সূত্রের খবরে, সরকারের ভাবমূর্তি রক্ষা করতে কাউকেই ছাঁটাই করা হবে না। যাঁরা স্বেচ্ছা অবসর নিতে চান না, তাঁদের পুলিশে বদলি করা হবে। সেখানে কর্মচারীদের সার্ভিস ব্রেক হবে কি হবে না, সেটা এখনও যায়নি। এখন থেকেই শুরু হয়ে গেছে সরকারি বাসে চুক্তিভিত্তিক ড্রাইভার এবং কন্ডাক্টর নিয়োগ। যার ফলে বর্তমানে দেখা যাচ্ছে, সরকারি বাসে কন্ডাক্টরকে ডেকে ডেকে যাত্রী তুলতে। এমনটা আগে কোনওদিন দেখা যায়নি। সরকারি বাস মানেই ছিল যাত্রী যেমনতেমন করে তুলে হু হু করে বেরিয়ে যাওয়া। রাত্তিরে তো সরকারি বাস স্টপেজেও থামতেও চাইত না। কথায় বলে,চাপে পড়লে বাপ বলে।

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *