নীল বণিক:
রাজ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাজ্য বিজেপি কর্মীদের। বিজেপি নেতা মুকুল রায়ের নেতৃত্বে বুধবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন রাজ্য বিজেপির কর্মীরা। অভিযোগ, তৃণমূল ক্যাডারদের সন্ত্রাসের ফলে বিজেপি কর্মীরা মনোনয়ন জমা দিতে পারছেন না। সব কিছু দেখার পরেও পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ । এর প্রতিবাদেই এদিন বিজেপি রাজ্য নির্বাচন কমিশন দফতর ঘেরাও করার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন মুকুল রায়। পাশাপাশি ভোট পেছনোর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য বিজেপি। এদিনের কর্মসূচি চলাকালীন রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন মুকুল রায়। নির্বাচন কমিশনার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে অবস্থান তুলে নেয় বিজেপি ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Ads code goes here
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news