Breaking News
Home / TRENDING / বিজেপির মনোনয়ন ঘিরে ধুন্ধুমার রায়গঞ্জ

বিজেপির মনোনয়ন ঘিরে ধুন্ধুমার রায়গঞ্জ

প্রসেনজিত ধর:
বিজেপির মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে উত্তপ্ত রায়গঞ্জের হাসপাতাল চত্বর। বুধবার রায়গঞ্জ ব্লক অফিসে আট নং বাহিন অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীরা মনোনয়ন পত্র তুলতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাদের মনোনয়ন পত্র তুলতে বাধা দেয় বলে অভিযোগ। মনোনয়ন পত্র না তুলতে পেরে বিক্ষুব্ধ কর্মী সমর্থকেরা বিজেপির জেলা কার্যলয়ের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। রায়গঞ্জ শহরের ব্যস্ততম রাস্তা এমজি রোডে প্রায় একঘন্টার অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রশাসনিক আশ্বাসে পথ অবরোধ তুলে নিয়ে ফের মিছিল করে মনোনয়ন পত্র তোলার জন্য মিছিল করে এগোতে থাকে বিজেপি কর্মী সমর্থকেরা। অভিযোগ এই সময়ে মিছিলকে লক্ষ করে ব্যাপক বোমাবাজি করে শাসকদল আশ্রিত দুষ্কৃতিরা। ঘটনার পর এখনও থমথমে এলাকা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *