Breaking News
Home / TRENDING / ম্যাচ শেষে শাহরুখের সঙ্গে পাঠান ডান্সে মাতলেন বিরাট

ম্যাচ শেষে শাহরুখের সঙ্গে পাঠান ডান্সে মাতলেন বিরাট

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ বৃহস্পতিবার ঘরের মাঠে RCB কে পিছনে ফেলে জয় ছিনিয়ে নিল KKR । এরপরই পাঠান গানের তালে মেতে উঠল ইডেন । কিং খানের স্টেপে পা মেলাতে দেখা গেল কিং কহলি কেও। এমন একটা মুহূর্তের জন্যই বোধহয় অপেক্ষা করে ছিল গোটা ইডেন। বছর চারেক পর আবার তাঁর ছুড়ে দেওয়া ভালবাসার চুম্বন প্রজাপতি হয়ে উড়ে বেড়াচ্ছে ইডেনের গ্যালারিতে।

পরনে কালো সোয়েটশার্ট আর চোখে সানগ্লাস। সেই চেনা চেহারা। ভালবাসার অদৃশ্য এক জাদুদণ্ড হাতে তিনি এসে দাঁড়াতেই মুহূর্তে যেন সম্মোহিত হল কলকাতা। রং বদলানোর বাজিগর তিনি। বলিউড হোক বা ইডেন, তিনি যেখানে দাঁড়ান পার্টি তো সেখানে হবেই। বৃহস্পতিবার সন্ধ্যায় ইডেন RCB vs KKR রনক্ষেত্রের রুপ নিয়েছিল ঠিকই । তবে ম্যাচের সেরা মুহূর্তটা তো এল ম্যাচের শেষে । যখন কিং খান জড়িয়ে ধরলেন কিং কোহলিকে। আর পাঠানের ডান্স স্টেপে পা মেলালেন বিরাট। বোঝা গেল দ্বৈরথ নয়, বরং হাতে হাত রেখেই খেলার হার-জিত পেরিয়ে ভরা ইডেনের হৃদয় জিতে নিতেই এসেছেন ভালবাসার দুই অপূর্ব ফেরিওয়ালা।

https://twitter.com/Sobuujj/status/1644046957688791040?s=20

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *