চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
ক্রমশ বাড়ছে অনলাইন বেটিংয়ের (Online Betting) খেলা। একাধিক অনলাইন ও মিডিয়া প্ল্যাটফর্মেই এই বেটিং নিয়ে বিজ্ঞাপনও (Advertisement) দেওয়া হচ্ছে। তা ঘিরে শুরু হয়েছিল বিতর্ক, অবশেষে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (Information & Broadcasting Ministry) তরফে সমস্ত সংবাদ মাধ্যম, প্রতিষ্ঠান ও অনলাইন বিজ্ঞাপন সংস্থাগুলিকে বেটিং প্ল্যাটফর্মের বিজ্ঞাপন বা প্রচার চালানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হল।
বৃহস্পতিবার কেন্দ্রের তরফে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, সাম্প্রতিক একাধিক মূলধারার ইংরেজি ও হিন্দি সংবাদপত্রগুলিতে যেভাবে বেটিং ওয়েবসাইটের বিজ্ঞাপন ও প্রচার চালানো হয়েছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল ও অনলাইন সংবাদ প্রকাশক সহ সমস্ত সংবাদমাধ্যমকে এই ধরনের বিজ্ঞাপন প্রচার চালানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে যে বিজ্ঞাপনগুলি দেওয়া হয়েছে, তাও তুলে ধরা হয়েছে উদাহরণ স্বরূপ।
#NewsFlash | @MIB_India issues fresh Advisory warning against advertisements of betting and gambling
Media advised to refrain from promoting betting platforms
Advertisements of betting platforms in violation of Indian laws, reiterates Ministry pic.twitter.com/jB8uzQ8rQ0
— DD News (@DDNewslive) April 6, 2023
বিজ্ঞাপনের মাধ্যমে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে দর্শকদের স্পোর্টস লিগ দেখার জন্য যে প্রচার চালানো হচ্ছে, তা নিয়েও আপত্তি তোলা হয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে। এটি কপিরাইট আইন ১৯৫৭-কে উলঙ্ঘন করছে বলেই জানানো হয়েছে।
কেন্দ্রের তরফে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, “প্রেস কাউন্সিলের জার্নালিস্ট কনডাক্টের নিয়ম অনুযায়ী সংবাদপত্রে এমন কোনও বিজ্ঞাপন প্রকাশ করা উচিত নয় যা বেআইনি বা অবৈধ। সংবাদপত্র ও সাময়িকীগুলির উচিত সমস্ত বিজ্ঞাপনের তথ্যগুলিকে আইনি ও নৈতিক দৃষ্টিভঙ্গিতে বিচার করা। শুধুমাত্র টাকা উপার্জন করা সংবাদমাধ্যমের লক্ষ্য হতে পারে না এবং তা হওয়াও উচিত নয়। নাগরিক সমাজে তাদের আরও অনেক বড় দায়িত্ব রয়েছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news