নিজস্ব সংবাদদাতা:
ফের সৃজিত-স্বস্তিকা একসঙ্গে কাজ করবেন। টলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে সৃজিতের সিনেমায় স্বস্তিকার আগমনের খবর। দু’জনেই নিজের নিজের কাজে সফল হলেও মাঝে ওঁরা একসঙ্গে কাজ করেনি। ‘মিশর রহস্য’, ‘জাতিস্বরে’র পর আবার জুটি বাঁধতে চলেছে সুন্দরী নায়িকা ও মাচো পরিচালক। শংকরের বিখ্যাত উপন্যাস ‘চৌরঙ্গী’ দ্বিতীয় বার পর্দায় আসতে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে। সূত্রের খবর, করবী গুহ অভিনীত চরিত্রটিতে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। ১৯৬৮ সালে শংকরের জনপ্রিয়তম উপন্যাসটি নিয়ে ছবি করেছিলেন পিনাকীভূষণ মুখোপাধ্যায়। সে ছবিতে উত্তমকুমার অভিনীত স্যাটা বোস চরিত্রটিকে বাঙালি ভুলতে পারবে না সহজে। ফলে সৃজিতের নতুন ছবি নিয়ে এখনই দর্শকের আগ্রহ তুঙ্গে।
জানা গেছে, স্বস্তিকার চরিত্রটি জয়া এহসনের করার কথা ছিল প্রথমে, পরে স্বস্তিকাকেই পরিচালকের পছন্দ হয়। সৃজিতের কথায়, শংকরের ‘চৌরঙ্গী’ আগেই ছবি হলেও, কথা দিচ্ছি পুরোন সিনেমাটির সঙ্গে কোনওরকম মিল পাবেন না দর্শক। নতুন ‘চৌরঙ্গী’তে স্বস্তিকা ছাড়াও অভিনয় করছেন মমতাশংকর, অঞ্জন দত্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত প্রমুখ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news