নিজস্ব সংবাদদাতাঃ
মুখে বলছেন ২০১৯-এ দিল্লি থেকে সরাতে হবে মোদিকে। বিজেপিকে হঠাতে ১ এর বিরুদ্ধে ১ আসনে প্রার্থী দিতে হবে। তিনি নিজে মধ্যমণি হয়ে সমস্ত বিরোধী দলকে এক ছাতার তলায় আনার চেষ্টা করে চলেছেন। কিন্তু নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়ে এটা কি করলেন তৃণমূল নেত্রী ? শনিবার দিল্লি পৌঁছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়াবার জন্য চিরশত্রু সিপিএমের কেরালার মুখ্যমন্ত্রী পি বিজয়ন কে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন। আরো দুজন মুখ্যমন্ত্রীও অবশ্য ছিলেন সেই সাংবাদিক বৈঠকে। তবে এক্ষেত্রে ব্রাত্যই রাখলেন কংগ্রেসকে। কেজরিওয়ালের পাশে দাঁড়াতে গিয়ে কংগ্রেসকে এড়িয়ে যাওয়াটা কি ২০১৯-এ মোদি বিরোধী লড়াইয়ে একজোট হয়ে চলার বার্তা দিল ? রবিবার নীতি আয়োগ এর বৈঠকের মাঝে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে এই মোদি বিরোধী চার মুখ্যমন্ত্রীর শরীরী ভাষা কিন্তু যথেষ্ট ক্ষোভ ও বিস্ময়ের উদ্রেক করেছে কংগ্রেস মহলে। মুম্বাই কংগ্রেস কমিটির প্রধান প্রাক্তন সাংসদ সঞ্জয় নিরুপম কি সেটাই উস্কে দিলেন ?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এই চার মুখ্যমন্ত্রীর হাসিমুখের ছবি ট্যুইট করে কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপমের প্রশ্ন,’সরকারি অনুষ্ঠানে মোদির সঙ্গে দেখা হতে যদি এত আনন্দ হয়ে থাকে তাহলে কিভাবে ২০১৯-এ এরা মোদির বিরুদ্ধে লড়াই করবে?’ দেখুন মুম্বাই কংগ্রেসের প্রধান সঞ্জয় নিরুপমের সেই ট্যুইট।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news