Breaking News
Home / TRENDING / শ্রদ্ধা কখনও মাফিয়া, কখনও খেলোয়াড়

শ্রদ্ধা কখনও মাফিয়া, কখনও খেলোয়াড়

মধুমন্তী :

ব্যাডমিন্টনের ট্রেনিং শুরু করলেন শ্রদ্ধা কাপুর। কারণ, সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয় করছেন তিনি।

বরাবরই খেলাপ্রেমী শ্রদ্ধা। স্কুলে পড়াকালীন ফুটবল, বাস্কেটবল, হ্যান্ডবল এবং ব্যাডমিন্টন খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। কিন্তু স্কুলের খেলা এবং স্ক্রিনে সাইনা নেহওয়ালের বায়োপিক ফুটিয়ে তোলার মধ্যে ফারাক রয়েছে অনেক। তাই প্রকাশ পাড়ুকোন অ্যাকাডেমির সিনিয়র কোচের কাছে ট্রেনিং শুরু করেছেন তিনি।

ভূষণ কুমারের প্রযোজনায়, অমল গুপ্তের পরিচালনায় এই ছবি শুটিং শুরু হবে চলতি বছরের শেষের দিকে।

অন্যদিকে ১৪ জুলাই মুক্তি পাচ্ছে অপূর্ব লাখিয়া পরিচালিত শ্রদ্ধা কাপুরের বায়োগ্র্যাফিকাল ক্রাইম ছবি ‘হাসিনা:দ্য কুইন অফ মুম্বই’। ছবিতে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পরকর-এর চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *