Breaking News
Home / TRENDING / পরোক্ষে মুকুলের পাশে দাঁড়িয়ে সোমেন-মান্নানকে বিদ্রুপ অধীরের

পরোক্ষে মুকুলের পাশে দাঁড়িয়ে সোমেন-মান্নানকে বিদ্রুপ অধীরের

নীল বণিক ও প্রসেনজিৎ ধর :

মুকুল যা করছেন তা পিসি আর ভাইপোকে বাঁচাবার জন্য করছেন।
বক্তা, আবদুল মান্নান, রাজ্যের বিরোধীদলনেতা।
দু’দিন আগেই প্রবীন রাজনীতিক সোমেন মিত্র বলেছেন, মুকুলবাবু যা কিছু করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বোঝাপড়া করেই করছেন।
সোমেন মিত্র ও আবদুল মান্নান যা বলেছেন তা তাঁদের ধারণা নাকি নির্দিষ্ট খবরের ভিত্তিতে বলা, সে কথা প্রকাশ করেননি দু’জনের কেউই।
মুকুলের পদত্যাগ ও দলত্যাগ রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।
এক শ্রেনীর রাজনীতির কারিগর ও পর্যবেক্ষক মুকুলের ভাষ্যে হতাশ হয়েছেন। কেউ কেউ মনে করেছেন, এমনটাই তাঁর রাজনীতির ধরণ। চমকহীন। খামোকা হাততালি কুড়োতে যাওয়ার বান্দা মুকুল রায় নয়।
এইরকম রাজনৈতিক আবহে সোমেন মিত্রর মত অভিজ্ঞ রাজনীতিকের পর্যবেক্ষণের গুরুত্ব আছে বলে মনে করছেন অনেকে। অনেকে আবার খুঁজে পাচ্ছেন পোড় খাওয়া রাজনীতিকের রাজনৈতিক চাল।
সোমেন-মান্নান একসুর হলেও এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির অভিমত সম্পূর্ণ ভিন্ন।
তিনি যে তাঁর দলের দুই সিনিয়র নেতার সঙ্গে এই ব্যাপারে সহমত নন, তা যেমন বুঝিয়েছেন অধীররঞ্জন চৌধুরী, একই সঙ্গে তাঁর কথায় ঝরে পড়েছে ওই দুই নেতার জন্যে বিদ্রুপ।
কি বলেছেন অধীর?
প্র: সোমেন মিত্র ও আবদুল মান্নান মমতা-মুকুলের গোপন বোঝাপড়ার কথা বলছেন, আপনি কি বলেন?
অধীর: ওঁরা ওঁদের কথা বলেছেন। আমি এসব জানি না। আমার তো কোনও ইন্টেলিজেন্স (গোয়েন্দাবাহিনী) নেই!
তাঁর এই ছোট্ট বক্তব্যতেই সোমেন-মান্নানের দাবির প্রতি তাঁর অনাস্থা স্পষ্ট করেছেন অধীর।

ভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *