সঞ্জয় বাৎস্যায়ন :
রাজ্যে বে-আইনি গরু জবাই নিয়ে হাইকোর্টের রায়কে স্বাগত জানাল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই রায় কার্যকর করতে কতটা সদিচ্ছা দেখাবে সে ব্যাপারে সন্দিহান সঙ্ঘ।
শুক্রবার আদালতের রায়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে সঙ্ঘের অন্যতম শীর্ষনেতা ভাইয়াজী যোশী বলেন,”শীর্ষ আদালতের তিন তালাক রায়ের পর মমতার মন্ত্রী ইতিমধ্যেই আদালত অবমাননা করে বসে আছেন।” তিন তালাক রায় প্রকাশের পর রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর মন্তব্য এবং মুখ্যমন্ত্রীর নীরবতা– এই নিয়ে দেশ জুড়ে সমালোচনা হয়েছে। এদিন সেই দিকেই ইঙ্গিত করেন ভাইয়াজী। হাই কোর্টের রায়কে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন,”মমতা এবং তাঁর সরকার এই নিয়ে খুব কিছু করবে বলে মনে হয় না। আমরা পশ্চিমবঙ্গের জাতীয়দাবাদী মানুষ এবং সেই সব মানুষ যাঁরা আইন মান্য করেন, এই আদেশ কার্যকরী করতে, তাঁদের সংঘবদ্ধ শক্তির ওপরেই ভরসা রাখছি।”
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন :-
ইদের আগে গো-হত্যা নিয়ে রাজ্যকে কড়া বার্তা হাইকোর্টের, বিচারকদের ভর্ৎসনার মুখে মমতার সরকার
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news