দেবক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ কলাম
:
কর্ণাটকের উত্তর শান্তিনিকেতনে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু উত্তর দিলেন বললে একটু কম বলা হয়। কর্ণাটকে মোদির বিরুদ্ধে যিনি সবচেয়ে সরব হয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে উত্তর দিলেন মোদি। গোটা অনুষ্ঠানে মুখে এক প্রকার হাসি ঝুলিয়ে রেখে বসে থাকা ছাড়া আর কিছু করারও ছিল না মমতার। কিছুক্ষন আগেই মমতার উপস্থিতিতেই ‘মোদি মোদি’ ধ্বনিতে মুখরিত হয়েছে বিশ্বভারতী প্রাঙ্গন।
মমতা কর্ণাটকে কুমারস্বামীর শপথে উপস্থিত ছিলেন। শুধু তিনি কেন, বলা ভাল কে ছিলেন না! আদা ও কাঁচকলা, বুনো ওল ও বাঘা তেঁতুল সকলকে এক জায়গায়, এক ছাতার তলায়, একই মঞ্চে যিনি নিয়ে এসেছেন তিনি মোদি। কবি কবেই বলে গেছেন, মেলাবেন তিনি মেলাবেন! দেশের তাবড় বিরোধীদের মেলাচ্ছেন মোদি। কে বলে বাঘে গরুতে খানা একসঙ্গে খায় না! খাইয়ে দেখিয়ে দিচ্ছেন মোদি। হাঁসকে সজারুর সঙ্গে, হাতিকে তিমির সঙ্গে আর তৃণমূলকে সিপিএমের সঙ্গে, মুলায়মকে মায়াবতীর সঙ্গে মেলাচ্ছেন মোদি! এই সব দেখে রাজনীতির আলোচনায় হঠাৎ করেই প্রাসঙ্গিক হয়ে পড়েছেন একজন প্রাচীন রোমান রাজা। তিনি শুধু রাজা নন একজন চিন্তাবীরও ছিলেন। তাঁর বহু বাণী এখনও লোকের মুখে মুখে ঘোরে। প্রধানমন্ত্রী যখন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথকে গুরুদেব সম্বোধন করে বক্তৃতা দিচ্ছেন, তখনই ভারতীয় নৌ সেনার এক আধিকারিক সোশ্যাল মিডিয়ায় সেই জ্ঞানী রাজার কথা লিখলেন। মার্কাস অরিলিয়াস। সম্পর্কে তিনি সনিয়া গাঁধির দেশের মানুষ। ১২১ খ্রীষ্টাব্দে ইতালিতে জন্ম। মৃত্যু ১৮০ খ্রীষ্টাব্দে অষ্ট্রিয়ায়। মানুষ তাঁকে মনে রেখেছে যতটা না রাজা হওয়ার কারনে, তাঁর চেয়ে অনেক বেশি তাঁর দর্শনের কারনে। তাঁর দার্শনিক জ্ঞান থেকে উৎসারিত তাঁক অমর বাণীর কারনে।

অরিলিয়াস বলেছিলেন, যখন দেখবে পরিচিত সব দুর্নীতিগ্রস্থ লোকেরা একটি মানুষের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়িয়েছে, তাঁকে অপমান করছে, অপদস্থ করছে, তখন বুঝবে সেই মানুষটি অবশ্যই সঠিক এবং তাঁকে অনুসরণ করবে।
ভারতীয় নৌ সেনার বঙ্গজ কম্যান্ডার সুদীপ গঙ্গোপাধ্যায় নয়া দিল্লিতে বসে ফেসবুকে যখন এই পোস্টটি করছেন, তখন শান্তিনিকেতনে মোদি বলছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামনে কোনও কথা না বলে এদিন অনেক কিছু বললেন মোদি। বিশ্বের সংবাদমাধ্যমকেও সম্ভবত বার্তা দিলেন মোদি।
২০১৯ মাথায় রেখে কংগ্রেস সহ বিরোধীরা যতই বকচ্ছপ মূর্তি ধারন করে একজোট হোক না কেন, তিনি একলা চলতেও রাজি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news