ঈষাণিকা ভোরাই :
সে এক অদ্ভুত সমাপতন। অস্বস্তিকর সমাপতনও বলা যেতে পারে। অবশ্য অস্বস্তি সূচক সবার সমান হয় না। মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে বসে রয়েছেন জামাই বাবাজি। আর মঞ্চের সামনে বসে রয়েছেন শ্বশুরমশাই। এতদিনে এই ধরনের বৈঠকে পুরো পরিবারের উপস্থিতিতে অস্বস্তির কিছু ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে নিজের স্ত্রীকে ডিভোর্সের চিঠি পাঠিয়ে অস্বস্তির পরিবেশ নিয়েছেন শোভন স্বয়ং। বেশ কিছুদিন ধরেই টিভি ক্যামেরার সামনে একে অপরের দিকে দোষারোপের আঙুল তুলছেন জামাই শোভন চট্টোপাধ্যায় ও শ্বশুর দুলাল দাস। তবে সম্ভবত এই প্রথম (ডিভোর্সের চিঠির পর) একে অপরের সামনাসামনি শ্বশুর-জামাই। না পারিবারিক বিবাদের জায়গা এটা ছিল না। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তার অবকাশও ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রীর স্নেহের পরশফিরে পেয়ে আবার যখন স্ব-মহিমায় মঞ্চে বসে শোভন চট্টোপাধ্যায়, ঠিক তখন নিজেকে কিছুটা আড়ালেই রাখলেন শ্বশুর দুলাল দাস। অবশ্য মুখ্যমন্ত্রীর কথায় মহেশতলা পুরসভার চেয়ারম্যান হিসেবে সমস্যার কথা যা জানানোর তা তিনি জানিয়ে দেন। ব্যস ওইটুকুই। জামাই শ্বশুর এর দূরত্ব যা ছিল তা রয়েই গেল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news