নীল বণিক :
দলের মহিলা মোর্চার সভানেত্রী লকেট চ্যাটার্জির পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, বীরভূমের বেশির ভাগ মন্দিরেই ত্রিশূল থাকে। তাই ত্রিশূল নিয়ে মিছিল হিন্দুত্বেরই প্রতীক, তাতে অন্যায়ের কিছু নেই। রাজ্য সরকার হিন্দু সংস্কৃতির বদলে মহরমের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাইছে। তাই লকেট চ্যাটার্জির বিরুদ্ধে পুলিশকে দিয়ে মামলা করিয়েছে তৃণমূল। দিলীপ ঘোষ বলেন, রাজ্যের মানুষ মমতা বন্দোপাধ্যায়ের কথা শুনছেন না।তাই মমতা বন্দোপাধ্যায়ের রাগ হয়েছে বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। সেই রাগের কারনেই মুখ্যমন্ত্রী পুলিশকে দিয়ে মামলা করিয়েছেন বলে জানান তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news