ওয়েব ডেস্ক:
ঘরের ছেলে সৌরভের সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। নিজেই জানালেন। বুধবার নতুন বিসিসিআই সভাপতিকে সংবর্ধনা দেওয়ার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সৌরভ ঘরের ছেলে। ওর সঙ্গে কথা হয়েছে।’
প্রসঙ্গত, আজ পুজোর পর মন্ত্রিসভার সৌজন্য বৈঠক ছিল। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি জানান, বাংলার দুই কৃতীকে রাজ্য সরকারের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হবে। সেই অনুষ্ঠান কবে হতে পারে তা অবশ্য এদিন জানা যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news