Breaking News
Home / TRENDING / নোবেলজয়ীর বাড়িতে মুখ্যমন্ত্রী, বললেন, ‘রাজ্যের উন্নয়নে অভিজিতের মূল্যবান পরামর্শ নেব’

নোবেলজয়ীর বাড়িতে মুখ্যমন্ত্রী, বললেন, ‘রাজ্যের উন্নয়নে অভিজিতের মূল্যবান পরামর্শ নেব’

ওয়েব ডেস্ক:

শুভেচ্ছা জানাতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী। বুধবার বিকেলে সদ্য নোবেলজয়ী বঙ্গসন্তান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের হিন্দুস্থান পার্কের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিজিতের মা নির্মলা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। হিন্দুস্তান পার্কের বাড়িতে দাঁড়িয়ে বলেন, “রাজ্যের উন্নয়নে ভবিষ্যতে অভিজিতের মূল্যবান পরামর্শ নেব। শুধু অভিজিৎ কেন, তাঁর মা-ও একজন অর্থনীতির গবেষক। তাঁকেও আমাদের বিভিন্ন প্রকল্প ভাবনায় শরিক করব। তাঁর পরামর্শ নেব।”

উল্লেখ্য, অমর্ত্য সেনের পর দ্বিতীয় বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল জিতেছেন অভিজিৎ।  স্ত্রী এস্থার ডুফলো ও আরেক অর্থনীতিবিদ মাইকেল ক্রেমারের সঙ্গে যুগ্মভাবে এই সম্মান অর্জন করেছেন এমআইটির বাঙালি গবেষক। সোমবার নোবেল প্রাপক হিসেবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হয়। এরপরেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলাদেবীকে ফোন করেন মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা জানিয়েছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্য়ায়কেও।

আজ বিকেল ৫টা নাগাদ নির্মলাদেবীর সঙ্গে দেখা করেন তিনি। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। এদিন রাজ্য সরকারের তরফ থেকে নির্মলা বন্দ্যোপাধ্যায়ের হাতে ফুল, মিষ্টি ও শুভেচ্ছাবার্তা তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, ২০১১ সালে ক্ষমতা এসেই প্রেসিডেন্সির জন্য মেন্টর গ্রুপ তৈরি করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই মেন্টর গ্রুপের অন্যতম সদস্য ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *