ওয়েব ডেস্ক :
১ জুন বিকেলে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখা গেল তিনি বসে আছেন বাংলা ছবির আরও দুই কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার এবং ক্যামেরাম্যান সৌমেন্দু রায়ের সঙ্গে। গোর্কি সদনের প্রেক্ষাগৃহে। এইদিন ছিল তরুণ মজুমদারের ‘বাতিল চিত্রনাট্য’ এবং সৌমেন্দু রায়ের ‘চলচ্চিত্র চলচ্চিত্র’ বই দু’টির আনুষ্ঠানিক প্রকাশ। সৌমিত্র শুধুমাত্র অভিনেতা নন, তিনি লেখকও বটে। তাঁর একাধিক বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে গদ্য-পদ্য দুই আছে। এবার সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখা যাবে সুত্রধরের ভূমিকায়। সেখানে তিনি লেখকও বটে। ছবির নাম ‘প্রয়াস’।

ছবিটি নারীকেন্দ্রিক। পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের অবস্থানটা ঠিক কোথায় সেই কথাই বলবে ‘প্রয়াস’। প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া একের পর এক ঘটনা পরদায় দেখবেন দর্শকরা।

সম্পর্কের টানাপোড়েন নিয়ে ছবিটি এবার পুজোর মরশুমে মুক্তি পাওয়ার কথা। জানান, ছবির প্রযোজক নবনীতা ভট্টাচার্য। ‘প্রয়াস’-এর পরিচালক বিশ্বজিৎ মুখোপাধ্যায়, ডি কমল এবং জি শান্তনু। ছবিতে রয়েছেন সৌমিত্র ছাড়াও মৌসুমী ভট্টাচার্য, রূপাঞ্জলি রায়, অমিতাভ চক্রবর্তী প্রমুখ। সঙ্গীত পরিচালক সৌরভ চৌধুরী এবং সৌমিক গুহরায়। গান গেয়েছেন রূপঙ্কর বাগচি এবং ইমন চক্রবর্তী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news