Breaking News
Home / TRENDING / সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি, চিন্তিত চিকিৎসকেরা

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি, চিন্তিত চিকিৎসকেরা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বেলভিউয়ে আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হয়েছে। অভিনেতার স্নায়ু কাজ করছে না। গত ২৪ ঘণ্টায় করোনা এনসেফ্যালোপ্যাথির সংক্রমণ বেড়েছে। দেশ ও বিদেশের স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। আগে থেকেই এনসেফালোপ্যাথির জটিল সমস্যায় আক্রান্ত ছিলেন অভিনেতা। সাড়া দিচ্ছে না মস্তিষ্ক। ক্রমশ বাড়ছে অস্বস্তি। ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া ছাড়া আর কোনো রাস্তা এই মুহূর্তে খোলা নেই চিকিৎসকদের কাছে। 

আপাতত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, ইনভেসিভ সাপোর্ট দেওয়া হবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে স্নায়ু বিশেষজ্ঞ এবং কিডনি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। তারপর সিদ্ধান্ত চূড়ান্ত হবে। রবিবার সন্ধেয় হাসপাতালের তরফে এক মেডিক্যাল বুলেটিনে এমনটাই জানানো হয়েছে। সৌমিত্রবাবুর মস্তিষ্কের সাড়া দেওয়ার ক্ষমতা ক্রমশ কমছিল। গত ৪৮ ঘণ্টায় তার মস্তিষ্কের অবস্থার যথেষ্ট অবনতি হয়েছে। করোনা সংক্রান্ত এনসেফালোপ্যাথি অর্থাৎ মস্তিষ্কের স্নায়ু সংক্রান্ত সমস্যাই এখন ক্রমশ জটিল আকার ধারন করছে। শরীরে ইউরিয়ার পরিমাণ বেড়ে গিয়েছে। সোডিয়াম, পটাশিয়াম-সহ অন্যান্য বিষয়েও অস্বাভাবিক। দেহের অঙ্গ-প্রত্যঙ্গ এখনো কাজ করছে এমনটাই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। তবে সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল এবং হাতের বাইরে। তেমনই ইঙ্গিত মিলছে। পরিবারকেও কাউন্সেলিং করা হচ্ছে হাসপাতালের তরফে।

আন্তর্জাতিক এবং দেশ ও রাজ্যের বিশিষ্ট স্নায়ু বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। কুড়ি দিন হল চিকিৎসাধীন রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এর মধ্যে ১৭ দিন আইসিইউ সিস্টেমের মধ্যে রয়েছেন। প্লেটলেট কমেছে। প্লাসমাফেরেসিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ শরীরে প্লাজমা পরিবর্তন করে নতুন প্লাজমা দেওয়া হবে। এককথায় বেশ সঙ্কটজনক অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অভিনেতার জন্যে প্রার্থনা করছেন তাঁর ফ্যানেরা, তাঁর শুভনাদ্ধায়ীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *