Breaking News
Home / TRENDING / “চিনের মুখোশ খুলে গিয়েছে” দশেরার অনুষ্ঠানে বললেন ভাগবত

“চিনের মুখোশ খুলে গিয়েছে” দশেরার অনুষ্ঠানে বললেন ভাগবত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দশেরার দিনে রাষ্ট্রিয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) অনুষ্ঠানে চিনকে আক্রমণ শানালেন প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। রবিবার সকালে নাগপুরে শাখার কার্যালয়ে ভাগবত তুলোধোনা করেন চিনকে। তিনি বলেন “গোটা পৃথিবীর কাছে চিনের মুখোশ খুলে গিয়েছে। তাইওয়ান, ভিয়েতনাম, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও ভারত একসঙ্গে চিনা আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে। ভারত যে জবাব দিচ্ছে তাতেও চিন হতভম্ব।” মোহন ভাগবত বলেছেন, “ভারতের বিরুদ্ধে আগ্রাসনের নীতি নিলে যোগ্য জবাব পেতে হবে।”

এরপর চিন নীতিতে কংগ্রেসের ভূমিকার তীব্র সমালোচনা করেন ভাগবত। নাম না করে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে (Rahul Gandhi) আক্রমণ করে তিনি বলেন, ” কেউ কেউ চিনের সুরে কথা বলতে পছন্দ করেন। আমাদের জওয়ানদের লড়াইকে ছোট করে দেখার চেষ্টা করেন। এটাই তাদের রাজনৈতিক সংস্কৃতি।” প্রসঙ্গত, এদিন সকালে ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী দেশবাসীকে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে উৎসবের মরসুমে একটি করে প্রদীপ জ্বালানোর অনুরোধ জানিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *