Breaking News
Home / TRENDING / নির্বিঘ্নে সম্পন্ন অভিনেতার প্রথম ডায়ালিসিস, লড়াই চালিয়ে যাচ্ছেন সৌমিত্র

নির্বিঘ্নে সম্পন্ন অভিনেতার প্রথম ডায়ালিসিস, লড়াই চালিয়ে যাচ্ছেন সৌমিত্র

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

নির্বিঘ্নেই হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) প্রথম দফার ডায়ালিসিস। তাঁর রক্তচাপও স্বাভাবিক। নতুন করে জ্বর আসেনি। নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে প্রথম দফার ডায়ালিসিস। তাঁর রক্তচাপ স্বাভাবিক। ইউরিয়া ও ক্রিয়েটিনিন ঠিকঠাক। ৫০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তাতে শ্বাস নিতে সমস্যা হচ্ছে না তাঁর। নতুন করে সৌমিত্রবাবুর জ্বর আসেনি। রক্তপাতও হয়নি। সচেতনতার মাত্রা গ্লাসগো কোমা স্কেলে ৯-১০। চিকিৎসক অরিন্দম কর জানান, এখনও সংকটজনক অবস্থা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তবে এই বয়সেও কঠিন লড়াই দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সহজে হাল ছাড়ছেন না। ওঁর সুস্থতার জন্য প্রার্থনা করুন। 

অক্টোবরের শুরুতেই কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। কয়েকদিন পরেই কোভিড-১৯ (Covid-19) মুক্ত হন অভিনেতা। তাঁর সঙ্গে দেখা করেন মেয়ে। ইশা রায় কথাও বলেছেন। তবে তারপর ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থা অবনতি হতে শুরু করে। আংশিক ভেন্টিলেশনের পর সম্পূর্ণ ভেন্টিলেশনে পাঠানো হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তাঁর দুই কিডনিও কাজকর্ম বন্ধ করে দেয়। তারপরই ডায়ালিসিসের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। এদিন সেই ভিত্তিতেই প্রথম ডায়ালিসিস সম্পন্ন হল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *