Breaking News
Home / TRENDING / দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ লক্ষে পৌঁছে গেল

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ লক্ষে পৌঁছে গেল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভারতে কোভিড-১৯ (Covid-19) সংক্রমনের গণ্ডি ছাড়ালো ৮০ লক্ষ। দেশে এই মুহূর্তে মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৮০ লক্ষ ৪০হাজার। কেন্দ্রের হিসেব অনুযায়ী এই সংক্রমণ ৭০ লাখ থেকে ৮০ লাখে পৌঁছাতে সময় লেগেছে মাত্র ১৮ দিন। অর্থাৎ দৈনিক সংক্রমণের হার বেশ কিছুটা কমেছে। অক্টোবরের শুরুর দিকে ৬০ লাখ থেকে ৭০ লাখে পৌঁছাতে সময় লেগেছিল মাত্র ১৩ দিন। অর্থাৎ কম সময়ে বেশি সংখ্যক আক্রান্তের খোঁজ মিলেছিল। তবে এখন সেই ছবি বদলেছে সংক্রমণের হার ধীরে ধীরে কমেছে। অক্টোবরের শেষে যেখানে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১২লাখ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হয়েছিলো সেখানে অ্যাক্টিভ কেস এখনো ১০লক্ষ্যেরও কম। করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমলে সংক্রমণ বেশি জনের মধ্যে ছড়িয়ে পরা বন্ধ হবে। যার ফলে ট্রান্সমিশন রেট কমবে এবং স্বাভাবিকভাবেই সংক্রমণ নিয়ন্ত্রণে আসতে শুরু করবে।

এই মুহূর্তে করোনায় মৃত্যুর সংখ্যা আগের থেকে বেশ খানিকটা কমেছে। কেন্দ্রীয় রিপোর্ট থেকে জানা যাচ্ছে গত ২৪ ঘন্টায় সংক্রমণে মোট ৫১৭ জন রোগীর মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে বেশিরভাগ কোভিড রোগীর মৃত্যু হয়েছে কো-মর্বিডিটির জন্য। শরীরে ভাইরাসের সংক্রমণ ছাড়াও হাইপারটেনশন, ডায়াবেটিস, হার্টের রোগ, কিডনির সংক্রমণ ফুসফুসের সংক্রমণ এ সমস্ত কিছুর কারণে মৃত্যু হয়েছে প্রায় ৬০ শতাংশ মানুষের।

এই মুহূর্তে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। কোভিড পজেটিভের এই হার নির্ণয় করা হয় যতগুলি কোভিড টেস্ট করা হয়েছে তার মধ্যে কতজন রোগীর দেহে ভাইরাসের সংক্রমণ ধরা পরেছে তার ওপর ভিত্তি করে। প্রসঙ্গত গত ৬ই মে করোনা পজিটিভ কেস এর সংখ্যা ছিল ১০ শতাংশের কাছাকাছি। ১৩ই মে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১১.৬%। এরপর ২১শে মে-এর পর থেকে এই সংক্রমণ আরো বেশি জনের মধ্যে ধরা পড়তে শুরু করে জুন মাসে যার সংখ্যা ছাড়িয়ে যায় ২০শতাংশ। তবে এই মুহূর্তে পজেটিভ রেট কম হওয়ার কারণে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চিকিৎসকেরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *