Breaking News
Home / TRENDING /  সোমেন-সনিয়া ফোনে কথা, কংগ্রেসে নতুন জল্পনা

 সোমেন-সনিয়া ফোনে কথা, কংগ্রেসে নতুন জল্পনা

নিজস্ব সংবাদদাতা :

আজ, শনিবার সকালে সোমেন মিত্র সঙ্গে ফোনে কথা হল সনিয়া গান্ধির। গতকাল, শুক্রবার, সোমেন-জায়া শিখা মিত্র ও পুত্র রোহন দেখা করেন সনিয়ার সঙ্গে। সুত্রের খবর, সনিয়া তাঁদের কাছ থেকেই জানতে পারেন সোমেনের সাম্প্রতিক অসুস্থতার কথা।
এদিন সনিয়া -সোমেন কথা হওয়ার পরেই রাজ্য কংগ্রেসে বিবিধ জল্পনার জন্ম হয়েছে। সোমেন মিত্র হলেন কংগ্রেসের সেই নেতা যিনি শিয়ালদায় বসে, এক সময়, ১০ জনপথের রাজনীতির পাশা উল্টে দিয়েছিলেন। রাজ্যসভায় সনিয়ার মনোনীত প্রার্থীকে হারিয়ে জিতিয়ে এনে ছিলেন তাঁর নিজের প্রার্থীকে। এদিন দুজনের বাক্যালাপে রাজনীতি ছিল কিনা তা নিয়ে আগ্রহ রয়েছে রাজ্য কংগ্রেসে। শিখা মিত্র বলেন, “দুজন রাজনীতির মানুষের কথা হলে রাজনীতি থাকতেই পারে!”

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *