নিজস্ব সংবাদদাতা
খাপ পঞ্চায়েতের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করল এক যুবক।ঘটনা ওড়িশার কাইমেলা গ্রামের। কয়েকদিন আগে এই গ্রামেরই এক যুবক ও যুবতী পালিয়ে বিয়ে করে। তাদের ধরতে না পেরে যুবকের বন্ধু দিবাকর বেপারিকে আটক করে খাপ পঞ্চায়েতের সদস্যরা। ওই প্রেমী যুগলকে সাহায্য করার অপরাধে দিবাকরের ওপর সারা রাত অত্যাচার চালান হয়। এছাড়াও তাঁকে পঁচিশ হাজার টাকার জরিমানা ধার্য করে পঞ্চায়েত। ক্রমাগত মার ও অত্যাচার সহ্য করতে না পেরেই দিবাকর আত্মহত্যা করেছে বলে অভিযোগ করে তাঁর পরিবার। পুলিশ ঘটনার তদন্ত করছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news