নীল রায়।
শেষ পর্যন্ত কংগ্রেসের নেতৃত্ব মেনে নিয়ে দিল্লিতে সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) ডাকা বৈঠকে যোগ দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। সোমবার দিল্লিতে বিরোধী দলগুলিকে নিয়ে এক বৈঠকের ডাক দিয়েছেন কংগ্রেস সভানেত্রী। এই বৈঠকে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সেই সূত্র ধরেই ডাক পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল। লোকসভা ভোটের আগে কোনওভাবেই কংগ্রেসের নেতৃত্ব মেনে নিতে চাননি তৃণমূল নেত্রী। যার ফল হাতেনাতে পেতে হয়েছে তাঁকে। রাজ্যে নয় গুণ শক্তি বাড়িয়ে ২ থেকে ১৮-এ উঠে এসেছে বিজেপি (BJP)।
এবার তাই আর কোনও ঝুঁকি না নিয়ে সরাসরি দলের এক সাংসদকে সোনিয়া গান্ধীর ডাকা বৈঠকে যোগ দিতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। তবে সবটাই হচ্ছে খুবই গোপনে। কোন সাংসদকে তিনি শেষ পর্যন্ত সোনিয়ার বৈঠকের পাঠাচ্ছেন তা একপ্রকার গোপন রেখেছে তৃণমূল (TMC) নেতৃত্ব। কিন্তু এমন গোপন অভিসন্ধি কারণ প্রসঙ্গে কিছুই জানা যাচ্ছে না বলেই খবর। তবে সোনিয়া গান্ধীর এক ডাকেই তৃণমূল সাড়া দেওয়ায়, অনেকেই কংগ্রেসের (Congress) প্রতি তৃণমূলের নরম হওয়ার ইঙ্গিত বলেই ধরছে। কংগ্রেসের বৈঠকে হাজিরার প্রসঙ্গে মন্তব্য করতে চাননি তৃণমূলের কোনও সাংসদ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news