Breaking News
Home / TRENDING / গণতন্ত্রের পঞ্চতন্ত্র

গণতন্ত্রের পঞ্চতন্ত্র

মূল হিন্দি রচনা : শরদ জোশী

অনুবাদ : পার্থসারথি পাণ্ডা

 

প্রথম তন্ত্র

এক ছিল খরগোশ আর এক ছিল কচ্ছপ। দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরেই ঠাণ্ডা লড়াই চলছিল।খরগোশ কচ্ছপকে একদিন একইসঙ্গে সংসদ, রাজনৈতিক মঞ্চ ও প্রেসের সামনে একটি লক্ষ্য স্থির করে চ্যালেঞ্জ জানালো যে, যদি ক্ষমতা থাকে তো আমাকে টপকে আগে পৌঁছে দেখাক! রেশ শুরু হল। খরগোশ দৌড়ল। কচ্ছপ চলতে লাগল ধীরে ধীরে নিজের চালে।

খরগোশ অনেক আগেই এগিয়ে গেলো অনেক অনেক দূর। একটা গাছের নীচে সে সময় পেয়ে আরাম করতে বসল। শুধু শুধু বসবে কেন, রাজনীতিক খরগোশ তো, তাই সাংবাদিকদের ডেকে নিলো। এবং বিবৃতি দিল যে, দেশের সমস্যা নিয়ে সে গাছতলায় বসে গভীর চিন্তন শুরু করেছে, কারণ, তাকে এবং দেশকে খুব তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছে দিতে হবে। বিবৃতি শেষ করেই সে সটান শুয়ে পড়ল এবং নাক ডাকিয়ে ঘুমোতে লাগল। শুধু কচ্ছপ ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগোতে লাগল।

যখন খরগোশের ঘুম ভাঙল, তখন দেখল, কচ্ছপ তাকে ছাড়িয়ে অনেকদূর এগিয়ে গেছে। এবং চ্যালেঞ্জে হেরে যাবার মতো পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে। খরগোশের হাতে প্রশাসন। অমনি সে দুম করে জরুরি অবস্থা ঘোষণা করে দিল। সে প্রেস ডেকে বিবৃতি দিয়ে জানিয়ে দিল, প্রতিক্রিয়াশীল অশুভ শক্তি এগিয়ে যাচ্ছে, তার হাত থেকে দেশকে বাঁচানো দরকার।

লক্ষ্যে পৌঁছনোর আগেই কচ্ছপকে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দেওয়া হল!

গল্পটা আপনারা সবাই জানেন। শুধু জানেন না, খরগোশ আর কচ্ছপকেও আপানারা বেশ চেনেন। তাই না?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *