চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“এনাউনসমেন্টের কম্পিটিশন চলছে দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে…ঘোষণাই সারমাত্র…মানুষ বাস্তবে উপকৃত হচ্ছেন না…।” এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণাকে তীব্র কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। তিনি বলেন, “প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে প্রতিযোগিতা চলছে কে কত গরিব দরদী। গরিবের পকেটে মাসে ৭৫০০ টাকা ঢোকানোর দাবি জানিয়েছিলেন রাহুল গান্ধী, সেই দাবি নস্যাৎ করেছেন প্রধানমন্ত্রী। শুধু চাল খেয়ে মানুষ বাঁচে না , বাঁচার জন্য আরও কিছু দরকার, তার জন্য টাকা লাগে।” এরপরেই সোমেন মিত্র বলেছেন, “তৃণমূলের বড়, ছোট, মেজো নেতারা সরকারি টাকা লুঠ করছেন। রোজ সংবাদমাধ্যমে মানুষ দেখছে। মুখ্যমন্ত্রী তাঁদের গ্রেফতার করছেন না কেন ?”
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি বলেন, “ভাষণে মানুষের পেট ভোরে না, রশমাথায় ছাদ হয় না। তাঁর জন্য সদিচ্ছা লাগে। বিজেপি – তৃণমূল ভোটের রাজনীতি করছে এর মধ্যে গরিব মানুষ মারা যাচ্ছে।” এরপরেই তিনি বলেন, “এই ঘোষণা মানুষের বাঁচার রসদ যোগাবে না।” প্রসঙ্গত, এদিন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) গোটা দেশে আরও পাঁচ মাস, নভেম্বর পর্যন্ত ৮০ কোটি মানুষকে ফ্রি রেশন দেওয়ার ঘোষণা করেন। এর আধ ঘণ্টা পরেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেন, রাজ্য পাঁচ মাস নয়, আরও এক বছর অর্থাৎ, ২০২১ সালের জুন মাস পর্যন্ত ফ্রিতে রেশন দেবে। সেই উদ্যোগকেই এদিন কটাক্ষ করলেন সোমেন মিত্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news