Breaking News
Home / TRENDING / গণতন্ত্রের কথা বললেও রাজ্যপালের নিজের বক্তব্য কি গণতান্ত্রিক? প্রশ্ন তুললেন সোমেন

গণতন্ত্রের কথা বললেও রাজ্যপালের নিজের বক্তব্য কি গণতান্ত্রিক? প্রশ্ন তুললেন সোমেন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) বক্তব্যকে সঠিক বলেও তাঁর সমালোচনা করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। বুধবার সকালে জোড়া টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর নেতৃত্বাধীন পুলিশবাহিনীকে কাঠগড়ায় তোলেন রাজ্য। সরাসরি রাজ্য পুলিশকে বাংলার শাসকদলের প্রথম শ্রেণীর ক্যাডার বলে আক্রমণ করেন তিনি। মূলত রাজ্যপালের এই বক্তব্যকে সমর্থন করেন সোমেন মিত্র। এদিন এক লিখিত বিবৃতি জারি করে তিনি বলেন, “এটা ঠিকই রাজ্যের গণতন্ত্র তৃণমূল রাজত্বে বার-বার রক্তাক্ত হয়েছে। রাজ্যপাল ঠিকই বলেছেন যে, পুলিশ-প্রশাসন শাসক দলের সামনের লাইনে দাঁড়িয়ে দলের কাজ করছে।”

এরপরেই নিজের বক্তব্যে রাজ্যপালের অবস্থানের সমালোচনা করে এই বর্ষীয়ান কংগ্রেস (Congress) নেতা বলেন, “রাজ্যপাল যখন পুলিশকে হুমকি দিয়ে বলেন যে তাঁদের কৃতকর্মের ফলভোগ করতে হবে সেটাকেও গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিনা আমার জানা নেই।” আক্রমণাত্মক সুরে তিনি আরও বলেন, “রাজ্যপালের ভাষাও তো বিজেপি প্রবক্তাদের ভাষার সাথে মিলে যাচ্ছে! পুলিশ যদি তৃণমূল দলের হয়ে কাজ করে তবে রাজ্যপালও তো বিজেপি দলের হয়েই কাজ করছেন। দুই পক্ষের ছদ্ম- রাজনীতির লড়াইয়ে বাংলার মানুষ পিষ্ট হচ্ছেন।”

প্রসঙ্গত, এদিন সকালে জোড়া টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পুলিশ-প্রশাসন পরিচালনার ধরন নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি। প্রথম টুইটে রাজ্যপাল লেখেন, “রাজ্যের পুলিশ-প্রশাসন শাসক দলের ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কাজ করছে।এর শেষ দরকার। এটা বড়সড় গাফিলতি এবং একে কোনওভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। এর জন্য তাঁদের বড় মূল্য চোকাতে হবে। তাই আইন মোতাবেক কাজ করুন।” দ্বিতীয় টুইটে পশ্চিমবঙ্গের নির্বাচনী সন্ত্রাস নিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাংলা শাসক দলকে। তিনি লিখেছেন, “রাজনৈতিক হিংসা, রিগিং বন্ধ হলে তবেই বাংলায় গণতন্ত্র টিকে থাকবে। গণতন্ত্র ছাড়া স্বাধীনতা থাকে না। গণতন্ত্র রক্ষার জন্য কত মানুষ আত্মত্যাগ করেছেন। যে কোনও মূল্যে তা নিশ্চিত করতে হবে। নীরব এবং বিজ্ঞানসম্মত রিগিং হতাশা তৈরি করছে।” এই দুই টুইটে রাজ্যপালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমন বিবৃতি দেন সোমেন মিত্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *