Breaking News
Home / TRENDING / অভিনব উদ্ভাবন মমতার, নবান্নে শিফটিং ডিউটি শুরু করলেন মুখ্যমন্ত্রী
Chief Minister Mamata Banerjee meet the press at Nabanna on Monday regarding her next protest program against Modi government on Demonetisation. Express photo by Subham Dutta. 21.11.16

অভিনব উদ্ভাবন মমতার, নবান্নে শিফটিং ডিউটি শুরু করলেন মুখ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দুই শিফটে সরকারি কর্মচারীদের কাজ ভাগ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তিনি। প্রথম শিফট শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এই শিফট চলে দুপুর আড়াটে পর্যন্ত। পরের শিফট শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। ৫ ঘন্টা অফিসে থাকলেই চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আনলক-ওয়ানের (Unlock Phase-1) অধীনে শুরু হয়েছে সরকারি কর্মচারীদের কাজে যোগ দিতে বলে রাজ্য সরকার। সেই মর্মে কাজে যোগ দিয়েছেন তাঁরা।

কিন্তু, বাসের সংখ্যা কম থাকার পাশাপাশি, লোকাল ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। তাই অফিসে আসতেও সমস্যার সম্মুখীন হচ্ছেন সরকারি কর্মচারীরা। প্রথম দিকে একদিন ছাড়া একদিন অফিসে আসতে বলা হয়েছিল সরকারি নির্দেশিকায়। কিন্তু, অফিস আসতে গিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং রক্ষা করতে পারছেন না তাঁরা। যা নিয়ে আতঙ্কিত সরকারি কর্মচারীরা। বিষয়টি জানতে পেরেই প্রশাসনে আলোচনা শুরু হয়।

আপাতত সিদ্ধান্ত হয়েছে, দুটি শিফটে কাজে যোগ দেবেন সরকারি কর্মচারীরা। প্রশাসনের মতে, ফলে একদিকে যেমন অফিসে আসার ক্ষেত্রে সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে পারবেন সরকারি কর্মচারীরা। তেমনি অল্প সময়ে অফিসে এসে দ্রুতই বাড়িতে নিরাপদে ফিরতে পারবেন তাঁরা। বেসরকারি সংস্থাগুলিতে এই মর্মে কর্মচারীদের শিফটে কাজ চালানোর অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি যত বেশি সম্ভব ‘ওয়ার্ক ফ্রম হোম’ করার পরামর্শ দিয়েছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *