Breaking News
Home / TRENDING / দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ সোমেন মিত্রের

দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ সোমেন মিত্রের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) কড়া ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। শুক্রবার এক ভিডিও বার্তা প্রকাশ করে বিবৃতি জারি করেছেন তিনি। বর্ষীয়ান এই কংগ্রেস (Congress) নেতা বলেন, “একজন মৃত মাকে তাঁর অবোধ শিশু পা ধরে টেনে জাগানোর চেষ্টা করছে। যে ছবি দেখে গোটা বিশ্ব লজ্জায় মাথা নিচু করে নিচ্ছে। সেখানে এরাজ্যের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলছেন এটি একটি ছোট্ট ঘটনা।” তিনি আরও বলেন, “অবশ্য ওদের কাছে এটা ছোট্ট ঘটনা হতেই পারে। কারণ একজন অবুঝ শিশু জ্ঞান হওয়ার আগেই সে তাঁর মাকে হারালো। সেটা ওদের কাছে ছোট্ট ঘটনাই।”

সোমেন মিত্র বলেছেন, “এই ঘটনা গোটা বিশ্বের কাছে লজ্জার এবং কলঙ্কের ঘটনা ‌। ওদের লজ্জা নেই কারণ ওদের দল এবং সরকার। কোটি কোটি মানুষকে মারার ষড়যন্ত্র করছে ওরা। ওরা তো সাধারন মানুষকে মারার বন্দোবস্ত করছেন। সেখানে একজন মানুষ বা একজন অসহায় মহিলা যদি মারা যায়, এদের কিছু যায় আসে না। কারণ, এদের মানবিকতা বলে কিছু নেই।” প্রসঙ্গত, চলতি সপ্তাহেই মোজাফফরপুর স্টেশনে পরিশ্রমিক মহিলার মৃতদেহ পাওয়া যায়। গুজরাট থেকে বিহারে শ্রমিক স্পেশাল ট্রেনে করে ফিরেছিলেন ওই মহিলা। স্টেশন চত্বরে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। বছর দেড়েকের তাঁর শিশু মায়ের শাড়ি ধরে টেনে তাঁকে জাগানোর চেষ্টা করছিলেন।

মৃতদেহের সঙ্গে তাঁর শিশুর এমন আচরণের ছবি মোবাইলের ক্যামেরাবন্দি করেন স্টেশনে থাকা মানুষজন। পরে তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওটি গোটা বিশ্বের মানবতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মোজাফফরনগরের স্টেশনের সেই ঘটনা প্রসঙ্গে সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এই ঘটনাকে ‘ছোট্ট ঘটনা’ বলায় আক্রমণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রশ্ন তোলেন, বিজেপির (BJP) রাজনৈতিক সংস্কৃতি নিয়েও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *