Breaking News
Home / TRENDING / দেশে চিনা দ্রব্য বয়কটের আবহে ভারত থেকে যাওয়া শুয়োরের মাংস নিষিদ্ধ করল বেইজিং

দেশে চিনা দ্রব্য বয়কটের আবহে ভারত থেকে যাওয়া শুয়োরের মাংস নিষিদ্ধ করল বেইজিং

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রায়ই ভারতে চিনা দ্রব্য বয়কটের দাবি ওঠে। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ও সীমান্ত এলাকায় চিনের দাপাদাপির আবহে সেই দাবি বেশ জোরালো হয়েছে। তাতে সুর মিলিয়েছে একাংশ ভারতবাসী। কিন্তু, সেই দাবি পূরণের আগেই ভারত থেকে শুয়োরের মাংস (Pork) আমদানি করা বন্ধ করে দিল চিনা সরকার। আফ্রিকান সোয়াইন ফ্লু-র (Swain Flue) আতঙ্কে আমদানির ওপর নিষেধাজ্ঞার কথা জানিয়েছে চিনের শিং জিনপিং সরকার। এ প্রসঙ্গে চিনের শুল্ক ও কৃষি মন্ত্রী বলেছেন, “ভারতে এখন শুয়োরদের মধ্যে বাড়ছে আফ্রিকান সোয়াইন ফ্লু। সেই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে শুয়োরদের। এই অবস্থায় সেখান থেকে শুয়োর আমদানি করা যাবে না।” মে মাসের শুরুতে জানা গিয়েছিল আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের কথা। মে মাসের গোড়াতেই এই রোগে আক্রান্ত হয়ে অসমে প্রায় আড়াই হাজার শূকরের মৃত্যু হয়েছিল। কিন্তু মে মাসের শেষ সপ্তাহে শুয়োরের মৃত্যুর সংখ্যা পৌঁছে গিয়েছে ১৫ হাজারে। এই তথ্যের অজুহাতে ভারত থেকে শুয়োরের মাংস আমদানি বন্ধ করলো চিনা প্রশাসন (China Govt.)।

গত কয়েক দিনে অসম থেকে যে খামারের এবং বন্য শুয়োরগুলি চিনে পাঠানো হয়েছে, তার মধ্যে অনেকগুলির এই মারণ অসুখ ধরা পড়েছে বলে চিনের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তারপরেই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে চিন। ইতিমধ্যে রোগ প্রতিরোধে গণহারে শুয়োর নিধনের সিদ্ধান্ত নিয়েছে অসমের সরকার। সঙ্গে হাই অ্যালার্ট জারি হয়েছে অসমের ১০টি জেলায়৷ উল্লেখ, আফ্রিকান সোয়াইন ফ্লু গৃহপালিত শুয়োরদের জন্য মারাত্মক বিপজ্জনক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা৷

শুয়োরের মাংস খাওয়ায় সারা পৃথিবীর মধ্যে প্রথম স্থানে রয়েছে চিন। প্রতি বছর যত শুয়োর লাগে মাংসের জন্য, তার একটা বড় অংশ চিন আমদানি করে ভারত (India) থেকেই। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমনের পর সাবধানে পা ফেলতে চাইছে চিনা প্রশাসন। তাই প্রথম থেকেই কড়া পদক্ষেপ নিয়ে ভারত থেকে শুয়োরের মাংস আমদানি করা বন্ধ করে দিল তারা। কারণ ইতিমধ্যে আমেরিকাসহ বহু প্রথম বিশ্বের রাষ্ট্র করোনা ভাইরাসের সংক্রমনের দায় চিনের ওপর চাপিয়েছে। যা বারবার অস্বীকার করা সত্ত্বেও জিনপিংয়ের কাছে অস্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় সোয়াইন ফ্লু নিয়ে নতুন করে আর অস্বস্তিতে জড়াতে চাইছে না চিন। তাই ভারত থেকে শুয়োরের মাংস রপ্তানি আমদানি পুরোপুরি বন্ধ করে দিয়েছি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অসুখ পর্ব মিটে গেলে ভারত থেকে আবার শুয়োরের মাংস আমদানি করা হবে কিনা সে বিষয়ে কোনও নিশ্চয়তা দেয়নি চিনের কৃষি ও শুল্ক মন্ত্রাণালয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *