Breaking News
Home / TRENDING / বিজেপিকে বাঙালি বিরোধী দল বলে আক্রমণ সোমেনের

বিজেপিকে বাঙালি বিরোধী দল বলে আক্রমণ সোমেনের

নীল রায়।

বিজেপিকে (BJP) বাঙালি ও বাংলা বিরোধী দল বলে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র (Somen Mitra)। শনিবার বিধান ভবনে বিজেপি যুব মোর্চার হামলার ঘটনায় সমালোচনার ঝড় ওঠে সব মহলে। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করলেও মৌনই ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান সভাপতি। কিন্তু, রবিবার এক লিখিত বিবৃতিতে সোমেন বলেন, “বিধান চন্দ্র রায়ের মূর্তি ভাঙা, প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে কালি ছোড়া সবকিছুই বাঙালির কৃষ্টি-সঙ্কস্কৃতির উপরে আঘাত।” তিনি আরও বলেন, “বিধান চন্দ্র রায়ের মত মানুষের প্রবাহে কংগ্রেস প্রবাহিত হয়। অন্য দল গুলোর বাংলায় কোন বলার মত ঐতিহ্য এবং পরম্পরা নেই।” প্রকাশিত বিবৃতিতে বিজেপির যুব মোর্চাকে দুষ্কৃতী বলেও আক্রমণ শানিয়েছেন এই বর্ষীয়ান নেতা।

এরপরেই বিজেপি ও গোর্খা জনমুক্তি মোর্চার (GJM) যোগসাজশের দিকে ইঙ্গিত করে নাম না করে বিজেপির গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থনের বিষয়টি প্রকাশ্যে এনেছেন প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি। তিনি বলেন, “যারা দার্জিলিংকে বাংলা থেকে বাদ দেওয়ার দাবিকে মেনে নিয়ে নির্বাচনে সুবিধা নেয়, যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বাংলা প্রশ্নপত্রের বদলে গুজরাতি প্রশ্নপত্রে খুশি হয় তাঁদের বাঙালি মনন আছে কিনা সন্দেহ হয়।” সঙ্গে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার দায় গেরুয়া শিবিরের ওপর চাপিয়ে সোমেন মিত্রের প্রশ্ন, “বিদ্যাসাগর কে ? বিধান রায় কে সেই সম্মক জ্ঞানটাও এইসব দুষ্কৃতীদের নেই। যারা এখনও বাঙালি হয়েই উঠতে পারেনি তাঁরা কিভাবে বাংলায় সরকার গড়ার স্বপ্ন দেখে?”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *