নিজস্ব সংবাদদাতা:
তৃণমূল নয়, নোটবন্দিতে সরব হয়েছে কংগ্রেস, আজ একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তাঁর স্পষ্ট বক্তব্য, তৃণমূল সারা ভারতে কোথায়? এরপর তিনি মনে করিয়ে দেন, জাতীয় কংগ্রেস নোটবন্দির দিনটিকে কালা দিবস হিসেবে ঘোষণা করেছে। সেইসঙ্গে রাহুল গাঁধী নোটবন্দির বিরুদ্ধ প্রতিবাদকে জাতীয় কর্মসূচি গড়ে তুলেছেন।
আজ শহরে রাজ্য কংগ্রেস প্রতিকি প্রতিবাদ মিছিল করে মোদী সরকারের নোটবন্দির সিদ্ধান্তের তৃতীয় বর্ষে। গত ৮ তারিখ গোটা দেশে যার বিরুদ্ধে সরব ছিল কংগ্রেস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news