নিজস্ব সংবাদদাতা। বিজেপি সভাপতি অমিত শাহ এর রেলি কে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলার ঘটনার তীব্র নিন্দা করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র বুধবার লিখিত বার্তায় এই প্রবীণ কংগ্রেস নেতা বলেন, ” যেভাবে বাংলার সংস্কৃতি এবং কৃষ্টির উপর আক্রমণ হয়েছে তার জন্য বি জে পি এবং তৃণমূল সমপরিমানে দোষী। বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গায় প্রকৃত দোষীদের গ্রেপ্তার রাজ্যের পুলিশ দিয়ে অসম্ভব, তাই প্রদেশ কংগ্রেস সি বি আই তদন্তের দাবি জানাচ্ছে।” অন্যদিকে,কলকাতার বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙার প্রতিবাদে কর্মসূচি পালন করল কংগ্রেস। বুধবার কলেজ স্কোয়ারের বিদ্যাসাগর মূর্তির সামনে ধিক্কার কর্মসূচি পালন হয়। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে যেভাবে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহের উপস্থিতিতে বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করা হয়েছে, তার প্রতিবাদে সামিল হন সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক শুভঙ্কর সরকার,প্রদেশ কংগ্রেসের নেতা প্রশান্ত দত্ত, রাজ্য যুব কংগ্রেসের নেতা রোহন মিত্র, ছাত্র পরিষদ নেতা সোমদীপ ঘোষ, অর্ঘ্য গণ, পিংকি মন্ডল, মহঃ সেলিম, অনাবিল গুহ, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী সৈয়দ শাহিদ ইমাম প্রমুখ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news