Breaking News
Home / TRENDING / ইমানুলকে জেরায় উঠে এল তৃণমূল নেতাদের নাম

ইমানুলকে জেরায় উঠে এল তৃণমূল নেতাদের নাম

নীল বণিক

 

নারদ কান্ডে ধৃত ইমানুলকে জেরা করে এমন কিছু তথ্য এসেছে সিবিআইয়ের হাতে যা বহু তৃণমূল নেতা মন্ত্রীর হৃদস্পন্দন বাড়িয়ে দিতে পারে। ইমানুলকে জেরা করে মুর্শিদাবাদে তাঁর মাদক পাচার ব্যবসার কথা জানতে পারে পুলিশ। জানা যায়,মুর্শিদাবাদের ওমরপুরে সোনার বাংলা নামে একটি হোটেল চালাতেন ইমানুল হক। সেখান থেকেই বাংলাদেশে মাদক পাচার করতেন তিনি। ইমানুলের সোনার বাংলা হোটেলে শাসক দলের অনেক মাতব্বরেরাই আসতেন। তৃণমূলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা এই ব্যবসায় জড়িত ছিলেন। প্রমান সহ এমন তথ্যই এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে। নারদা কান্ডে অভিযুক্ত ইনামুলকে জেরা করে গরু পাচারে মদতকারি রাজ্যের শাসক দলের বহু নেতার নাম জানতে পেরেছে সিবিআই। তদন্তকারীরা মনে করছেন, ঠিক মতো জেরা করলে গরু পাচার, মাদক পাচার, নারী পাচার সহ জেএমবির কয়েকজন জঙ্গীর সন্ধানের সূত্র মিলতে পারে ইমানুলের কাছ থেকে।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন  

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *