ওয়েব ডেস্কঃ
স্মার্ট রিস্টব্যান্ডের চল শুরু হয়েছে আনেক দিন আগেই। এই রিস্টব্যান্ডের কাজ হল, আপনি ক’পাহাঁটলেন,কতটা ক্যলোরি ঝরালেন কিংবা আপনার হার্টবিট এই মুহূর্তে কত সেসবের খবর রাখা। কিন্তু এমনটা কি কখনও ভেবেছেন যে, ওই রিস্টব্যান্ডই যদি আপনার আবেগের উপরও নজরদারি রাখে বা মুড বদল হলে আপনাকে জানান দেয়? হ্যাঁ, এমনই নতুন রিস্টব্যান্ড বাজারে আনতে আপাতত ব্যাস্ত গবেষকরা।
জানা যাচ্ছে, নতুন ওই রিস্টব্যান্ড নিয়ে পরীক্ষা করছেন ব্রিটেনের বিজ্ঞানীরা। মানুষের আবেগের উপর নজরদারি করার জন্য উন্নত প্রযুক্তির এক রিস্ট ব্যান্ড বানাচ্ছেন তাঁরা। শরীরের তাপমাত্রায় বদল এলেও ওই ব্যান্ডের রংও পরিবর্তিত হবে। আর যদি আপনার মুড বদলে যায়, তবে ব্যান্ডটি ভাইব্রেটও করবে।
ব্রিটেনের ল্যাঙ্কেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক মহম্মদ উমর বলেছেন, ‘আমাদের কারও পক্ষেই সব সময় মানসিক অবস্থান কিংবা মানসিক আবেগ সম্পর্কে জানা এবং সেটাকে নিয়ন্ত্রণ করা সহজ নয়। অনেকেই এই অবস্থায় নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন না।’উমরের দাবি,সেই সব ক্ষেত্রে খুবই কার্যকরী হবে এই রিস্টব্যান্ড। নতুন এই প্রযুক্তির ব্যান্ডটি তৈরি করা হয়েছে মূলত যারা মানসিক অবসাদ, উদ্বেগ কিংবা বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন।
তবে এই অভিনব আবিষ্কার বাজারে কবে আসবে কিংবা তা কেমন দেখতে সে সম্পর্কে এখনও কিছুই জানাননি গবেষকেরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news