Breaking News
Home / TRENDING / মানুষের মাথায় গজাচ্ছে শিং, চিন্তিত গবেষকরা

মানুষের মাথায় গজাচ্ছে শিং, চিন্তিত গবেষকরা

ওয়েব ডেস্কঃ

এবার খোদ মানুষের মাথায় গজাচ্ছে শিং। অস্ট্রেলিয়ার এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা খুঁজে পেয়েছেন মানুষের নয়া শিং। জানা যাচ্ছে, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারেই মানুষে সিং গজাচ্ছে।

গবেষকরা জানিয়েছেন, মোবাইল ফোন বেশি ব্যবহারের কারণে মানুষের হাড়ের গঠন বদলে যাচ্ছে। ১২০০ জন মানুষের মাথায় এক্সরে দেখা মিলেছে এহেন শিংয়ের প্রমাণ। বেড়ে যাওয়া হাড় ছোট্ট শিংয়ের মতো অংশ তৈরি করছে। এই সমস্যা সবচেয়ে বেশি তরুণ প্রজন্মের মধ্যে দেখা যাচ্ছে। কারণ তারাই সবচেয়ে বেশি ফোনে আসক্ত।
এর কারণ হিবাসে গবেষকরা বুঝিয়ে দিয়েছেন, সাধারণ বিবর্তনের নিয়ম মেনেই এই পরিবর্তন ঘটছে মানব শরীরে। যখন ফোন ব্যবহার করা হচ্ছে, তখন মাথা ঝুঁকে থাকছে স্ক্রিনের দিকে। ফলে ওই সময় মাথার সমস্ত ওজন মেরুদণ্ডের পরিবর্তে মাথার নীচের ও পিছন দিকের পেশি উপর পড়ছে। বিজ্ঞানীরা বলছেন, মাথার খুলির শেষের অংশের লিগামেন্টের মধ্যে তৈরি হচ্ছে ছোট একটা হাড়। ঠিক যেমন এক সময় মানুষের হাত ও পায়ের পাতা বড় আর মাথা ছোট ছিল। ধীরে ধীরে মস্তিষ্কের ব্যবহার বেড়ে যাওয়ার ফলে মাথার আকার বড় হয়ে যায়। ঠিক সেই ভাবেই এই পরিবর্তন আসছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ফোন ব্যবহার কমালে বা অন্তত ফোন ব্যবহারের সময়ে শরীরের ভঙ্গিমায় পরিবর্তন আনলেই শিং গজানোর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *