Breaking News
Home / TRENDING / আর্থিক প্যাকেজ নিয়ে মোদীর সমালোচনায় সীতারাম ইয়েচুরি

আর্থিক প্যাকেজ নিয়ে মোদীর সমালোচনায় সীতারাম ইয়েচুরি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

২১ দিনের লকডাউন তথা আর্থিক প্যাকেজ। দুইই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজকর্মে খুশি নন সিপিএমের (CPM) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechuri)। বৃহস্পতিবার রাতে সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সীতারাম বলেছেন, “কোনও রকম পরিকল্পনা ছাড়াই লক ডাউন করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা কিছুই ভাবেনি সরকার।” তিনি আরও বলেন, “কম করে দু মাস আগে থেকে করোনাভাইরাস এর মোকাবিলা নিয়ে ভারত সরকারকে প্রস্তুত থাকা উচিত ছিল।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে দেশের ৮০ কোটি গরিব মানুষের জন্য এক লক্ষ ৭৪ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষনা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।‌ এই প্যাকেজে নিয়েও প্রশ্ন তুলেছেন সীতারাম ইয়েচুরি। তাঁর কথায়, পরিবার পিছু এক কেজি চাল এক কেজি ডাল বা ময়দা যথেষ্ট নয়। করনা মুকাবিলা করতে দেশের মানুষের পুষ্টিকর খাবার প্রয়োজন। কেন্দ্রীয় সরকার যা করেছে তাতে দেশের মানুষকে পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব নয়।”

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু গত ১২ মার্চ কোভিড-১৯ রোগকে মহামারী ঘোষণা করে। তারপরেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। গত রবিবার একদিনের জন্য জনতা কারফিউ জারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজ্য সরকারগুলো প্রথমে ২৭ মার্চ পর্যন্ত লকডাউন (Lockdown) ঘোষণা করে, পড়ে তার বাড়িয়ে ৩১ মার্চ করা হয়। কিন্তু, বুধবার রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ দিনের লকডাউন ঘোষণা করে দেন। তারপর থেকে চুপ ছিল সিপিএম নেতৃত্ব। কিন্তু, আর্থিক প্যাকেজ ঘোষণার পরই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন সীতারাম ইয়েচুরি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *