Breaking News
Home / TRENDING / তৃণমূলের থেকে বাঁচতে বিজেপিকে ভোট দিয়েছে বাংলার জনতা: ইয়েচুরি

তৃণমূলের থেকে বাঁচতে বিজেপিকে ভোট দিয়েছে বাংলার জনতা: ইয়েচুরি

ওয়েব ডেস্ক:

তৃণমূলের থেকে বাঁচতে বিজেপিকে ভোট দিয়েছে বাংলার জনতা, সাফ জানালেন সীতারাম ইয়েচুরি। সিপিএমের সাধারণ সম্পাদক ইয়েচুরি এদিন যুক্তি দেন, ২০১৬ সালে বামফ্রন্ট-কংগ্রেস আসন সমঝোতা করেছিল। তাই সাধারণ মানুষের কাছে বিকল্প রাস্তা তৈরি হয়েছিল। সেই কারণে ওই নির্বাচনে ভোট কমে গিয়েছিল বিজেপির। কিন্তু , ২০১৯ সালে সেই ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, প্রাক ভোটপর্ব থেকে শুরু করে নির্বাচনের ফলাফলের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন, বাম হয়েছে রাম। ভোটের ফলা প্রকাশিত হওয়ার পরেও দেখা যায়, এ রাজ্যে খাতাই খুলতে পারেনি বামেরা। অন্যদিকে তাদের ভোট কমেছে চোখের পড়ার মতো। অপরপক্ষে শতাংশের হিসেবে বিজেপির ভোট বেড়ছে এক লাফে অনেকখানি।

মঙ্গলবার দলের সেই ব্যর্থতাও স্বীকার করে নেন সীতারাম ইয়েচুরি। বলেন, এ রাজ্যের মানুষকে বামফ্রন্ট এবং কংগ্রেস বিকল্প রাস্তা দিতে পারেনি। ফলে ধর্মীয় মেরুকরণে ভোট ভাগাভাগি হয়ে গিয়েছে বিজেপি-তৃণমূলে। এর ফলেই বিজেপি-তৃণমূল শতাংশের হিসেবে খুব কাছাকাছি ভোট পেয়েছে।

লোকসভা নির্বাচনের ফলাফলকে এভাবেই ব্যাখ্যা করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক বর্ষিয়ান নেতা সীতারাম ইয়েচুরি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *