Breaking News
Home / TRENDING / শিনজো আবেকে জুতো খাওয়ালেন নেত্যানহু?

শিনজো আবেকে জুতো খাওয়ালেন নেত্যানহু?

নিজস্ব সংবাদদাতা
একেই বোধহয় বলে ‘ফুট ইন মাউথ’। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আপ্যায়নে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেত্যানহুর শেফ যা করলেন তাতে স্তম্ভিত বিশ্বের রাজনৈতিক মহলের একাংশ। ব্যাপারটা হল, গত সপ্তাহে ইজরাইল সফররত শিনজো আবেকে সপত্নিক বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন নেত্যানহু। ভিআইপি অতিথির অভ্যর্থনার জন্য ইজরায়েলের অন্যতম শ্রেষ্ঠ শেফ মোশে সেগেভকে রান্নার দায়িত্ব দেওয়া হয় । খাওয়ারের শুরুটা হয়েছিলও ভাল। তবে ওই যে কথায় আছে না, শেষ ভাল যার, সব ভাল তার। নানা পদ পেরিয়ে যখন ডেজার্টের পালা এল ,শেফ ঠিক করলেন তিনি নিজেই পরিবেশন করবেন অতিথিদের। ট্রলি ঠেলে যা নিয়ে ঢুকলেন তা দেখে তো চক্ষু চড়কগাছ আবে ও তাঁর স্ত্রীর। একটি আস্ত কাল জুতোর মধ্যে আইসক্রিম সাজিয়ে এনেছেন শেফ। আবার সযত্নে তা টেবিলে পরিবেশনও করলেন তিনি। সব দেখেশুনে আবে তো হাঁ। এ কি কোনও রসিকতা? নাকি জুতো থেকে আইসক্রিম খেতে হবে তাঁকে ।

আবের অবস্থা দেখে নেত্যানহু হেসে জানান জুতোটা আসল নয়। বিশেষভাবে চকোলেট দিয়ে তৈরি। তবে শেফের এই সৃজনশীলতাকে ভাল চোখে দেখেননি জাপানের রাজনীতিবিদরা। জাপানে জুতো পরে ঘরে ঢোকা অপসংস্কৃতি বলে গণ্য হয়। খাওয়ার জায়গায় জুতো নৈব নৈব চ। সেখানে টেবিলে জুতো পরিবেশনকে জাপানের অপমান হিসেবে দেখছেন অনেকেই । এদিকে, শিনজো আবে শেষ পর্যন্ত জুতো খেয়ে দেখেছিলেন কিনা তা কিন্তু জানা যায়নি।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *