নিজস্ব প্রতিনিধি :
পুরুলিয়ায় রঘুনাথপুর বিধানসভা এলাকার আসন্ন পঞ্চায়েত ভোট উপলক্ষ্যে জনসভা করলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, বিরোধীরা রামধনু জোট তৈরি করেছে। যেদিন ভোট বাক্স খোলা হবে শুধু জোড়া ফুলই দেখা যাবে, বিরোধীদের টিকিও দেখা যাবে না। তিনি আরও বলেন, তৃণমূল সিপিএমের মত নাস্তিক নয় আর বিজেপির মত ধর্মের নামে রাজনীতি আর বিভেদনীতি করে না।
এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুল রায়ের ছেলে ও বিধায়ক শুভ্রাংশু রায়। তিনি বলেন, দিলীপবাবু মুকুলবাবুরা যে ভাষায় কথা বলছেন মানুষ তা মেনে নেবে না।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news