Breaking News
Home / TRENDING / সিঙ্গুরের বিজেপি-র ধর্নায় ডাক পেলেন না মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য

সিঙ্গুরের বিজেপি-র ধর্নায় ডাক পেলেন না মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কৃষকদের দাবি নিয়ে সিঙ্গুরে বিজেপি-র ধর্না মঞ্চ দেখা গেল না মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। গত বিধানসভা নির্বাচনে সিঙ্গুরের বিজেপি প্রার্থী ছিলেন তিনিই। যদিও তৃণমূল প্রার্থী বেচারাম মান্নার কাছে হার মানতে হয়েছে তাঁকে। রবীন্দ্রনাথের অভিযোগ, তাঁকে আমন্ত্রণ জানায়নি বিজেপি নেতৃত্ব। যদিও এই কর্মসূচিতে কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি বলে দাবি করেছেন সিঙ্গুরের বিজেপি নেতারা। সিঙ্গুরের বিজেপির বক্তব্য, ‘‘বিজেপি-র কিসান মোর্চার তরফে এই আন্দোলন ছিল। এখানে কাউকেই আমন্ত্রণ করা হয়নি। দলের সঙ্গে মানুষ এবং নেতৃত্ব এসেছেন। আমন্ত্রণ জানানোর বিষয়ে দল চিন্তাভাবনা করবে।’

সিঙ্গুরে বিজেপি-র এ হেন কর্মসূচিতে গরহাজিরা নিয়ে রবীন্দ্রনাথের অভিযোগ, ‘‘এই ধর্না যে দেওয়া হবে এ বিষয়ে বিজেপি দলের পক্ষ থেকে আমার কাছে কোনও রকম আহ্বান আসেনি। আমার সঙ্গে কোনও আলোচনাও হয়নি। সেটা কেন আসেনি তা গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কি না তা জেনে বলতে পারব।’’ যদিও এই কর্মসূচি নিয়ে তাঁর মত, ‘‘কৃষকদের পাশে থাকার জন্য যে দলই যে ভূমিকাই নিক না কেন, কৃষকদের কল্যাণ হলে আমি তাকে স্বাগত জানাব।’’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *