নিজস্ব সংবাদদাতা:
তথ্য প্রযুক্তি শিল্পে বিনিয়োগ টানতে এবার অভিনব সিদ্ধান্ত রাজ্য সরকারের। রাজ্যে গড়ে তোলা হবে ‘বেঙ্গল সিলিকন ভ্যালি হাব’। রাজারহাটের নিউটাউনে ১০০ একর জমিতে তৈরি করা হবে এই হাব। আগামি সোমবার এই হাবের ভিত্তি প্রস্তর স্থাপণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণ দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব এই হাব হবে দেশের মধ্যে প্রথম, যেখানে একই কম্পাউন্ডের মধ্যে থাকবে অফিস, কমিউনিটি সেন্টার, থাকার জায়গা। ইতিমধ্যেই ইনফোসিস, কগনিজেন্ট, টিসিএস-এর মতো সংস্থা এখানে অফিস করার জন্য জমি চেয়ে আবেদন জানিয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news